হবিগঞ্জে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৪ AM

হবিগঞ্জে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ১১:০৯:৫৭ AM

হবিগঞ্জে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক প্রবাসীসহ দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের ধনশ্রী গ্রামের প্রবাসী সুহেল খানের বাড়ি ও কালীশিরী গ্রামের হোসেন মীরের বাড়িতে পৃথক ডাকাতির ঘটনা ঘটে।

প্রবাসী সুহেলের বাড়িতে ডাকাতির সময় তাঁর ভাই মিজান মিয়া বাঁধা দিতে যান। এ সময় ডাকাত দলের সদস্যদের ছুরিকাঘাতে আহত হন তিনি। সোমবার সকালে দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

স্বজনরা জানান, গভীর রাতে ১৩/ ১৪ জনের একটি দল সুহেলের বাড়িতে হানা দেয়। এ সময় তারা ওই বাড়ি থেকে নগদ টাকা ও প্রায় ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। একই রাতে ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের  কালীশিরী গ্রামের হোসেন আলী মীরের বাড়িতে ডাকাত দলের হানা দেওয়ার তথ্য পাওয়া গেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা কুপিয়ে জখম করে হোসেন আলী মীরকে। 

চুনারুঘাট থানার (ওসি) মোঃ রাশেদুল হক বলেন, ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান পরিচালিত হচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী