হবিগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় যুবককে দুই লাখ টাকা দণ্ড
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৬ AM

হবিগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় যুবককে দুই লাখ টাকা দণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৩ ০৯:২৭:২৯ AM

হবিগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় যুবককে দুই লাখ টাকা দণ্ড

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বালু-মাটিখেকোদের লাগামহীন তাণ্ডবে ফসলী জমি, সরকারের খাসজমিসহ প্রাকৃতিক বনায়ন আজ ধ্বংসের পথে, প্রশাসনের পক্ষে একের পর এক অভিযান পরিচালিত হলেও বালু-মাটি খেকোদের থামানো যাচ্ছে না। বিভিন্ন মেয়াদে ও অর্থদণ্ডে দণ্ডিত করা হলেও বালু-মাটিখেকোদের লাগামহীন তাণ্ডবের যেন শেষ নেই।

বুধবার (১৬ আগষ্ট) বিকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউপির আশ্রাবপুর গ্রামের নিকটস্থ খোয়াই নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাঁটায় এক যুবককে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। দণ্ডিত যুবক শামীম মিয়া (৩০) উপজেলার ওই গ্রামের মোঃ মারাজ মিয়ার পুত্র।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে চুনারুঘাট থানার এসআই অজিত কুমার তালুকদারের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং আমাদের এই অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী