অবৈধভাবে বালু উত্তোলন, চুনারুঘাটে জরিমানাসহ আটক ১
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৭ AM

অবৈধভাবে বালু উত্তোলন, চুনারুঘাটে জরিমানাসহ আটক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৩ ১১:৫৭:৪৫ AM

অবৈধভাবে বালু উত্তোলন, চুনারুঘাটে জরিমানাসহ আটক ১

ছবি: প্রতীকী


হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজারের গংগানগর এলাকায় এ অভিযান চালানো হয়। 


এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে আটক করে ২ লাখ টাকার জরিমানার পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর ও ট্রাক্টর জব্দ করা হয়েছে।

 

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক।


ইউএনও সিদ্ধার্থ ভৌমিক জানান, ঝুঁকিপূর্ণ খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় এক্সেভেটর দিয়ে বাঁধ কেটে মাটি-বালু উত্তোলন করায় শামীম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দ করা হয় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর ও একটি ট্রাক্টর। ইউএনও বলেন, এক্সেভেটর ও ট্রাক্টরটি জব্দ করে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেনের জিম্মায় দেয়া হয়েছে। অবৈধ কাজের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।


ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করে চুনারুঘাট থানার উপপরিদর্শক এসআই অজিতকুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ।

এস.ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী