লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৬ AM

লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৩ ১২:০০:৩৯ PM

লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে ঢুকে পড়ে। শুক্রবার দুপুরে উপজেলার স্থানীয় বুল্লা বাজারে এঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ব্যবসায়ীসহ স্থানীয়রা।

জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী জেলার বেলাবো উপজেলার চরছায়েক গ্রামের মহর আলীর ছেলে গাড়ীর চালক নাদিম ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গোরাকান্দা গ্রামের হেলপার শান্ত কে নিয়ে লাখাই উপজেলার বুল্লাবাজার থেকে সরিষা নিতে এসে বুল্লাবাজার এ ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্থার বাম পাশে বুল্লা বাজার এর ৩টি দোকানে ঢুকে পড়ে।

এঘটনায় বুল্লাবাজার আল আকসা সুপার মার্কেটের ইকবাল মিয়ার ফ্লেক্সি লোডের দোকান, স্বপন দাসের সেলুন, আকিব হোমিও হোম এর ক্ষয়গ্রস্ত হয়েছে। এতে ৩ টি দোকান প্রায় কয়েক লক্ষাধিক টাকার মতো মালামাল ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

এঘটনার খবর পেয়ে লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শাহানুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে গাড়ীর চালক ও হেলপার সহ (ঢাকা মেট্রে ট ১৮- ৩০১৭) ট্রাকটি আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া ।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী