মাধবপুরে পুকুর থেকে গ্রেনেড উদ্ধার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৫ AM

মাধবপুরে পুকুর থেকে গ্রেনেড উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৩ ০২:২১:০৯ AM

মাধবপুরে পুকুর থেকে গ্রেনেড উদ্ধার

ছবি: সংগ্রহীত


হবিগঞ্জের মাধবপুরে পুকুর থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দগ্রামে আজিজুল ইসলামের পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে গ্রামের ৪ জন যুবক ফুটবল নিয়ে ওই পুকুরে খেলতে নামেন। খেলার এক পর্যায়ে ওই গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির মিয়ার (২১) পায়ে শক্ত একটি বস্তু লাগে। সাব্বির পানির নিচ থেকে বস্তুটিকে উপরে তুললে সেটি গ্রেনেড বলে দেখা যায়।


মাধবপুর থানা পুলিশের ওসি (অফিসার ইনচার্জ) রকিবুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক জৈন্তা বার্তা'কে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গ্রেনডটি উদ্ধার করেছি। পরে বিস্ফোরক বিশেষজ্ঞদের সহায়তায় গ্রেনেডটি ডিফিউজ করা হয়েছে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী