হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন ননাই নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। রোববার (৩০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে মাধবপুর থানার পুলিশ তাকে হবিগঞ্জ কারাগারে পাঠিয়েছে।
গ্রেপ্তার আনোয়ার হোসেন ননাই মাধবপুর উপজেলার গন্ধবপুর গ্রামের জাহের মিয়ার ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার গন্ধবপুর গ্রাম থেকে ননাইকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এর আগে র্যাব গোপন সূত্রে জানতে পারে ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামে থেকে গাঁজার চালান পাচার হচ্ছে। এমন সংবাদ পেয়ে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জের অভিযানিক দল গন্ধবপুর গ্রামে এই অভিযান চালায়। এ সময় ৫০ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন ননাইকে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন জানান, র্যাব বাদী হয়ে হয়ে মাধবপুর থানায় ননাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। র্যাবের মামলায় তাকে রোববার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালতে নির্দেশে তাকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




