যুবদল নে*তার ফেসবুক পোষ্টে কমেন্ট, ছা*ত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সং ঘ র্ষ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ AM

যুবদল নে*তার ফেসবুক পোষ্টে কমেন্ট, ছা*ত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সং ঘ র্ষ

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪/০৪/২০২৫ ১০:৫৮:৪৮ AM

যুবদল নে*তার ফেসবুক পোষ্টে কমেন্ট, ছা*ত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সং ঘ র্ষ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌর যুবদল নেতার একটি ফেসবুক পোষ্টে একে অপরের মন্তব্যের জেরে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহী রহমান ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক হুমাইয়ুন কবীর আকাশের লোকজনের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে । এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘঠণা ঘঠেছে। এতে উভয়পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩রা এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় পৌরসদরে অবস্থিত থানার সামনের এলাকায় এই ঘঠনা। আহতরা বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানাগেছে। সংঘর্ষ চলাকালে  পৌরসদর বাজারের ব্যবসায়ীদের মধ্য  আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পৌর যুবদলের সদস্য সচিব আতিক রহমান গতকাল বুধবার  তার ফেসবুক ওয়ালে , "রাজনীতি থেকে ভালো মানুষ গুলো স্বেচ্ছায় নিজেকে লুকিয়ে রাখছে শুধুমাত্র নিম্ন শ্রেণী থেকে উঠে আসা দালাল এবং চামচাদের কারণে।" লিখে  একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে পৌর স্বেচ্ছাসেবক দলের  সদস্য সচিব রাহী রহমান ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাইয়ুন কবীর আকাশের মধ্যে মন্তব্যে মন্তব্যে বাক বিতন্ডা শুরু হয়। বাক বিতন্ডার এক পর্যায়ে একে অপরকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষের আহবান করে৷ এরই প্রেক্ষিতে সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং অন্তত উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।  পরবর্তীতে যেন কোন ধরণের  অপ্রীতিকর ঘটনা না ঘটে এ বিষয়ে আমাদের টহল অব্যাহত রয়েছে৷ 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক