মাধবপুরে ঐ তি হা সি ক তেলিয়াপাড়া দিবস পালিত
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৩ AM

মাধবপুরে ঐ তি হা সি ক তেলিয়াপাড়া দিবস পালিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৫ ০৩:৫২:৫৭ AM

মাধবপুরে ঐ তি হা সি ক তেলিয়াপাড়া দিবস পালিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ এপ্রিল) মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ড এর পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা ও দেশের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ ( এপ্রিল)  বেলা ১১ টায় তেলিয়াপাড়া চা বাগানে ২,৩ ও ৪ নং সেক্টরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ জেলা প্রশাসন,হবিগঞ্জ জেলা পুলিশ, মাধবপুর উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ড এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।

পরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর পতাকা উত্তোলন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড.মোহাম্মদ ফরিদুর রহমান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার  মো: জাহিদ বিন কাশেম ও মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ। পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধা ও দেশের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি ফয়েজ আহমেদ ও দেবাশীষ রায় চৌধুরী, এএসপি সার্কেল  এ কে এম সালিমুল হক, তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক  মোহাম্মদ ইউসুফ খান, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ সহ মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় মুক্তিযোদ্ধা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসটি জাতীয়ভাবে পালন ও তেলিয়াপাড়ার মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক