নবীগঞ্জে নে শা র টাকার জন্য মা'কে কু পি য়ে ক্ষ তবি ক্ষ ত!! ছেলে আ ট ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ AM

নবীগঞ্জে নে শা র টাকার জন্য মা'কে কু পি য়ে ক্ষ তবি ক্ষ ত!! ছেলে আ ট ক

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৫ ১১:৪৯:২১ AM

নবীগঞ্জে নে শা র টাকার জন্য মা'কে কু পি য়ে ক্ষ তবি ক্ষ ত!! ছেলে আ ট ক

ছবি: নিজস্ব


হবিগঞ্জের নবীগঞ্জে মাদক সেবনের জন্য টাকা না দেওয়ায় মাদকাসক্ত তানবির চৌধুরী (৩৫) তার মা রায়না বেগম (৬০) কে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (০৪ এপ্রিল) নবীগঞ্জ পৌর এলাকার শান্তিপাড়া নিজ বাসায় এ ঘটনা ঘটে। রায়না বেগমকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় রায়না বেগম কে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রায়না বেগমের ছোট ছেলে তানজিন চৌধুরী বলেন, রাতে মা' ভাত খেতে বসেছিলেন। আর আমরা পরিবারের অন্যান্য সদস্যরা পাশেই চাচার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। এই সুযোগে নেশার টাকার জন্য মার কাছে যায় তানবির। টাকা না দেয়ার কারণে পেছন থেকে এসে ভাত খাওয়া অবস্থায় মা'কে এলোপাতাড়ি কুপাতে থাকে। 

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,মা'কে কুপানোর সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় দা সহ তানবির চৌধুরীকে আমরা থানায় নিয়ে আসি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক