হবিগঞ্জে হ*ত্যাচেষ্টা মা*মলার দুই আ*সামি গ্রে*প্তার
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ AM

হবিগঞ্জে হ*ত্যাচেষ্টা মা*মলার দুই আ*সামি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৪/২০২৫ ০২:০৩:০৪ AM

হবিগঞ্জে হ*ত্যাচেষ্টা মা*মলার দুই আ*সামি গ্রে*প্তার


হবিগঞ্জে “মোবাইল চুরির অপরাধে যুবকের গায়ে আগুন” দিয়ে হত্যাচেষ্টা মামলার দুই আসামিকে বানিয়াচং থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শুক্রবার (৪ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন হবিগঞ্জ সদর থানার বন দক্ষিণ গ্রামের আব্দুল মালিক (৫৫) ও একই গ্রামের মোজাহিদ মিয়া (২২)।  

র‍্যাব জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক