হবিগঞ্জে দুইপক্ষের সং*ঘর্ষে আ*হত অর্ধশত
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ AM

হবিগঞ্জে দুইপক্ষের সং*ঘর্ষে আ*হত অর্ধশত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ০১:৫৩:৫২ AM

হবিগঞ্জে দুইপক্ষের সং*ঘর্ষে আ*হত অর্ধশত

প্রতীকী ছবি


হবিগঞ্জের বাহুবলে মাতব্বরদের ওপর হামলার জেরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত ৩০টি ঘর। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার স্নানঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে স্নানঘটা গ্রামের জবেদ আলী নামে এক ব্যক্তিকে মারধর করেন স্থানীয় আওয়ামী লীগ ও কৃষকলীগ নেতা মোশাহিদ ও ফয়জুর রহমান। বিষয়টি স্থানীয় মুরব্বিরা সালিশের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করলে আবারও মোশাহিদ আলীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত মাতব্বরদের ওপর অতর্কিত হামলা চালায়। এর জেরে রোববার সকালে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত ৩০টি ঘর।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক