মাধবপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ AM

মাধবপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ০২:২৪:১৬ AM

মাধবপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত


হবিগঞ্জের মাধবপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৬ এপ্রিল) বেলা ১১টায় মাধবপুর উপজেলা প্রশাসন ও মাধবপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহম্মদ, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম,  পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, সাধারণ সম্পাদক ও মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, মাসুম আহমেদ প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক