হবিগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায়
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ AM

হবিগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ০৭:৫১:৪৬ AM

হবিগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায়

ফাইল ছবি


প্রচণ্ড গরম ও কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে হবিগঞ্জের জনজীবন। আকাশে নেই মেঘ, নেই বৃষ্টির আভাস। গরম থেকে মুক্তি আর বৃষ্টির জন্য তাই সালাতুল ইসতিসকা (বিশেষ নামাজ ও দোয়া) আদায় করেছেন হবিগঞ্জের মুসল্লিরা।

রবিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা শহরের নিউফিল্ড মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ আয়োজিত নামাজে ইমামতি করেন মাওলানা আবু তাহের মো. সালাউদ্দিন।

নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা অংশগ্রহণ করেন। জেলার বিভিন্ন উপজেলায় বোরো মৌসুমে রোপণকৃত ধান বের হলেও বৃষ্টি না হওয়ায় তা পাকতে শুরু করেনি। সবজি ও চা গাছের পাতাও ঝসলে যাচ্ছে তীব্র গরমের কারণে।

নামাজে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি আলহাজ রইছ মিয়া, সহ-সভাপতি মাহবুবুর রহমান আওয়ালসহ অন্য নেতারা। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক