ই স রা য়ে লী আগ্রা*সনের বিরুদ্ধে নবীগঞ্জে বি ক্ষো ভ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ AM

ই স রা য়ে লী আগ্রা*সনের বিরুদ্ধে নবীগঞ্জে বি ক্ষো ভ

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ০৯:৩৬:৩১ AM

ই স রা য়ে লী আগ্রা*সনের বিরুদ্ধে নবীগঞ্জে বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


ফিলিস্তিনের গাজা ও রাফাহতে নারকীয় হামলায় হাজার হাজার নিরপরাধ মুসলমানদের শহীদ করার প্রতিবাদে নবীগঞ্জ শহরে মুসলিম ইয়ুথ ক্যাম্পের আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গাজা ও রাফায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টির দাবিতে রবিবার (৬ এপ্রিল) শতাধিক মুসল্লি এতে অংশগ্রহণ করেন।

মিছিলটি নবীগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে ফের ট্রাফিক পয়েন্টে এসে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে এই সহিংসতার বিরুদ্ধে একজোট হয়ে নিজেদের কণ্ঠ তুলে ধরেন। এসময় ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন।

তারা বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।মিছিল শেষে পথসভায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানান, এই নৃশংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা হোক। মুসলিম ইয়ুথ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের প্রতিবাদ আগামীতে আরও জোরদার করা হবে, যাতে বিশ্বের সামনে এই অবিচারের ঘটনা উন্মোচিত হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক