মাধবপুরে গাভী পালনের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ AM

মাধবপুরে গাভী পালনের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৪/২০২৫ ০৮:৫৮:৪৮ AM

মাধবপুরে গাভী পালনের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে গাভী লালন পালনের জন্য ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চৌমুহনী ও ধর্মঘর ইউনিয়ন দুগ্ধ সমবায় সমিতির ২৫ জন সদস্যের মাঝে আনুষ্ঠানিক ভাবে এ চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম ও উপজেলা সমবায় অফিসার মো: ইসমাঈল তালুকদার রাহি।

উপজেলা সমবায় কর্মকর্তা মো: ইসমাঈল তালুকদার রাহি জানান, আজকে ২৫ জন সমবায়ীকে ৪০ হাজার করে মোট ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আগামী সপ্তাহে আরও ২৫ জনকে ১০ লাখ টাকার চেক দেওয়া হবে গরু লালন পালনের জন্য। এর আগে সমবায় মন্ত্রণালয়ের দুগ্ধ প্রকল্প থেকে তাদের প্রত্যেককে ১ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে বকনা গরু ক্রয় করার জন্য।

চেক হাতে পেয়ে সমবায়ী মমতাজ বেগম জানান, এর আগে  বকনা গরু কেনার জন্য টাকা পেয়েছি, এখন লালন পালনের জন্য টাকা পেলাম। আশাকরি এই প্রকল্পের মাধ্যমে আমাদের পরিবারে স্বচ্ছলতা আসবে।


জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক