জগন্নাথপুরে সড়ক সং স্কা রে র দা*বিতে মা ন ব ব ন্ধ ন
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ AM

জগন্নাথপুরে সড়ক সং স্কা রে র দা*বিতে মা ন ব ব ন্ধ ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ০৬:২২:২৬ AM

জগন্নাথপুরে সড়ক সং স্কা রে র দা*বিতে মা ন ব ব ন্ধ ন

ছবি : সংগৃহীত


জগন্নাথপুর—বেগমপুর সড়কে দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজারে সামাজিক সংগঠন গণদাবি পরিষদ দক্ষিণ জগন্নাথপুরের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গণদাবি পরিষদ দক্ষিণ জগন্নাথপুরের আহবায়ক সাংবাদিক মাসুম আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা ফজলে রাব্বী মারুফের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহবায়ক ক্বারী আব্দুল বাসিত সুমন, সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আতাউর রহমান, মাওলানা রশিদ আহমদ, হাফিজ আখতারুজ্জামান রিয়াদ, মো. নুর উদ্দিন, মাসূম আহমদ, ফরুখ আহমদ, লুবন চৌধুরী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাহিদুল ইসলাম মাহিদ, ক্বারী জহিরুল ইসলাম সৌরভ, অটোরিকশা (সিএনজি) চালক অলিউর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার জনগণ দীর্ঘদিন ধরে ভাঙা সড়কে ভোগান্তির শিকার হচ্ছেন। ওই সড়কে চলাচলকারী স্কুল—কলেজ ও মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থীদের যাতায়াতে খুবই কষ্ট হয়। বিশেষ করে প্রসূতি ও গুরুতর রোগীদের নিয়ে চলাচল করা দুঃসাধ্য। কেউ কেউ মৃত্যুর মূখে ঢলে পড়েন।

গণদাবি পরিষদ দক্ষিণ জগন্নাথপুরের আহবায়ক সাংবাদিক মাসুম আহমদ বলেন, সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন আরিফুল হক চৌধুরী , গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল
আগামীকাল সিলেটে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভাগীয় কনভেনশন
নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপ*সারণে মাঠে এমরান চৌধুরী
মাধবপুরে দুই কৃষকের ৩০০ সবজি গাছ কে*টে দিল দুর্বৃ*ত্তরা
পরিবেশগত শ*র্ত ভ*ঙ্গ করায় সিলেটের ইবনে সিনা হাসপাতালকে জরি*মানা
ধানের শীষ শুধু বিএনপির নয়-এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনমতের প্রতীক- খন্দকার মুক্তাদির
শাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ
সিলেটের কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ থাকবে না