ধর্মপাশায় বোরো ধান কা*টা উৎসব
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ AM

ধর্মপাশায় বোরো ধান কা*টা উৎসব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ০৭:৫৯:৫৭ AM

ধর্মপাশায় বোরো ধান কা*টা উৎসব

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের টগার হাওরে উৎসবমুখর পরিবেশে বোরো ধান কাটা উৎসব হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।

শস্য কর্তন উৎসবে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, জুলফিকার আলী ভুট্টো, স্থানীয় কৃষক, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এবার ধর্মপাশা ও মধ্যনগরের বিভিন্ন হাওরে ২৫ হাজার ১৮০ হেক্টর ও নন হাওরে ৬ হাজার ৭৩০ হেক্টরসহ মোট ৩১ হাজার ৯১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। যা থেকে ১ লাখ ৯৬ হাজার ২৫০ মেট্রিক টন ধান উৎপাদন হবে। যার বাজার মূল্য ৫৫০ কোটি টাকা।

ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার বলেন, হাওরে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১০—১৫ দিনের মধ্যে হাওরে বোরো ধান কর্তন শেষ হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন আরিফুল হক চৌধুরী , গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল
আগামীকাল সিলেটে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভাগীয় কনভেনশন
নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপ*সারণে মাঠে এমরান চৌধুরী
মাধবপুরে দুই কৃষকের ৩০০ সবজি গাছ কে*টে দিল দুর্বৃ*ত্তরা
পরিবেশগত শ*র্ত ভ*ঙ্গ করায় সিলেটের ইবনে সিনা হাসপাতালকে জরি*মানা
ধানের শীষ শুধু বিএনপির নয়-এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনমতের প্রতীক- খন্দকার মুক্তাদির
শাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ
সিলেটের কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ থাকবে না