হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, ঢাকাগামী একটি ট্রাক (চট্ট মেট্রো ট ১১-৬৩৩১ এবং পিক-আপ (ঢাকা মেট্রো ন-১৯-৮৭৯১) এর মুখোমুখি সংঘর্ষে ২ জন পুরুষ এবং ২ জন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন জানান, বাসা-বাড়ির মালামালসহ পিকআপটিতে ১৬/১৭ জন যাত্রী ছিলেন। ট্রাক এবং পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
জৈন্তা বার্তা/আরআর




