সিলেট-ঢাকা মহাসড়কের অদূরে মিলল বৃদ্ধের লা শ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ PM

সিলেট-ঢাকা মহাসড়কের অদূরে মিলল বৃদ্ধের লা শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৪/২০২৫ ০৯:০৪:৫৯ AM

সিলেট-ঢাকা মহাসড়কের অদূরে মিলল বৃদ্ধের লা  শ

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের অদূরে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) শায়েস্তাগঞ্জ ইউনিয়নের মড়রা গ্রামের মাঠে ধান কাটতে আসা শ্রমিকরা লাশটি দেখতে পান। খবর পেয়ে দুপুর সোয়া বারোটার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের সন্নিকটে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের জন্য মাঠি ভরাট করা নির্ধারিত স্থানের দক্ষিণ পূর্ব কোণের ঢালু জায়গা  থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ  জানান, খবর পেয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি , থানার পুলিশ ও পিবিআই সদস্যবৃন্দ ঘটনাস্থলে যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।  অজ্ঞাত বৃদ্ধের লাশটির পরিচয় পাওয়া যায়নি। বৃদ্ধের মুখে দাড়ি রয়েছে। পরনে ছিল আকাশী রঙের হাফ হাতা পাঞ্জাবি ও সাদা চেকের লুঙ্গি। জুতা, গামছা ও টুপি পাওয়া গেছে সাথে।

শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে এসআই আবুল কাশেম জানান, লাশের শরীরে পোকা-মাকড়, মশা-মাছি বসতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা রাতের হতে পারে লাশটি । ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর কারণ জানা যাবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক