শায়েস্তাগঞ্জে অ গ্নি কা ন্ডে ১৫টি দোকান পু ড়ে ছা ই : অর্ধ কোটি টাকার ক্ষতি
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ PM

শায়েস্তাগঞ্জে অ গ্নি কা ন্ডে ১৫টি দোকান পু ড়ে ছা ই : অর্ধ কোটি টাকার ক্ষতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৪/২০২৫ ০৩:৪২:৫১ AM

শায়েস্তাগঞ্জে অ গ্নি কা ন্ডে ১৫টি দোকান পু ড়ে ছা ই : অর্ধ কোটি টাকার ক্ষতি

প্রতীকী ছবি


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাত্র এক ঘন্টার আগুনে পুড়ে গেছে অন্তত ১৫টি দোকান। আর এতে করে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে উপজেলার শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে আমেরিকা প্রবাসী মেরাজ মিয়ার মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন বাজারের অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

এতে ধানের গুদাম, লেপ-তোষক, ঔষধের ফার্মেসী, মোরগের ফার্ম, মুদি মাল, চায়ের স্টল, লাইব্রেরী, ফার্নিচার, রেস্টুরেন্ট ও সারের ডিলারসহ ১৫টি দোকান পুড়ে যায়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক