আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নতুন ১০জন সদস্য নির্বাচিত
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ PM

আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নতুন ১০জন সদস্য নির্বাচিত

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৪/২০২৫ ০৬:৪৭:৫৩ AM

আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নতুন ১০জন সদস্য নির্বাচিত

ছবি: নিজস্ব


আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন সদস্য পদে ১০ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া শূন্যপদে ৫ প্রার্থীর মধ্যে ব্যালটের মাধ্যমে ১ জন কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।শুক্রবার বিকাল ৩টায় প্রেসক্লাব প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন সদস্য পদের জন্য মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে ১০ কার্যকরী সদস্য ভোট প্রদান করেন। নির্বাচিত হতে হলে প্রার্থীকে ন্যূনতম এক-তৃতীয়াংশ ভোট অর্থাৎ ৭টি ভোট পেতে হতো।

ব্যালটের মাধ্যমে নির্বাচিত ১০ জন নতুন সদস্য হলেন-

১. এনামুল হক মিলাদ - ৯ ভোট

২.সেন্টু আহমেদ জীহান - ৭ ভোট

৩. আশিকুর রহমান - ৯ ভোট

৪. সাইদুল ইসলাম বাহার - ১০ ভোট

৫. কনৌজ কান্তি ব্যানার্জী - ৮ ভোট

৬. আব্দুল মজিদ - ১০ ভোট

৭. কাউছার আহমেদ - ৯ ভোট

৮. রনি পারভেজ - ৯ ভোট

৯. রিয়াদ আহমেদ - ৮ ভোট

১০. রুজেল আহমেদ - ১০ ভোট

অতিরিক্তভাবে শূন্য পদে কার্যকরী সদস্য নির্বাচনে ৫ জন প্রার্থীর মধ্যে কুহিনূর রহমান সওদাগর ৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার শরীফ উদ্দিন চৌধুরী এবং খালেদূর রশিদ ঝলক। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার শরীফ উদ্দিন চৌধুরী। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক