মাধবপুর থানার উদ্যোগে জনসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ PM

মাধবপুর থানার উদ্যোগে জনসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৪/২০২৫ ০৮:৩৪:৫১ AM

মাধবপুর থানার উদ্যোগে জনসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ, সড়ক দূর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে মাধবপুর থানার ওসি'র উদ্যোগে জনসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টার দিকে উপজেলার আন্দিউড়া  ইউনিয়নের মীর নগরে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ্ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকের বক্তব্যে বলেন, অপরাধী ও মাদক পাচারকারীদের আমি কোন ছাড় দিব না। আপনারা শুধু আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমি মাধবপুর থানাকে শতভাগ অপরাধ ও মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ।

এছাড়াও তিনি উপস্থিত সকলের সাথে উন্মুক্ত আলোচনা করেন। সভায় বক্তব্য রাখেন, ওসি তদন্ত মো: কবির হোসেন, এসআই নাজমুল হাসান প্রমূখ। 

এসময় উপস্থিত ছিলেন, এসআই মো: সাইদুল ইসলাম, আন্দিউড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: মিজানুর রহমান সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক