ফাইল ছবি
সিলেটের কানাইঘাট উপজেলায় বিশেষ অভিযানে ৩শত পিছ ইয়াবা সহ এক ইয়াবা ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
কানাইঘাট থানার কেউটি হাওর এলাকার খসরুজ্জামানের পুত্র তোফায়েল আহমদ স্বপন(২০)।
তিনি দির্ঘদিন থেকে মাদক চোরাচালানে জড়িত রয়েছেন বলে একাদিক সুত্র জানায় এবং এই সুবাধে এলাকায় উক্ত মাদক ব্যবসায়ি তোফায়েল আহমদের জন্যে এলাকায় নানা সমস্যা লেগে থাকতো।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, উক্ত মাদক ব্যবসায়ি তোফায়েল আহমদ স্বপন দীর্ঘদিন থেকে মাদক কারবারে জড়িত শুক্তবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মাদক ব্যবসায়ী তোফায়েল আহমদ স্বপন ঐ দিন মাদকের বড়ো একটা চালান বিক্রি করবেন। তারই সুত্র ধরে কানাইঘাট থানাপুলিশের টিম অভিযান পরিচালনা করে এবং ঐ মাদক ব্যবসায়ি তোফায়ল আহমদ স্বপন প্রস্তুতি নেওয়ার সময় কানাইঘাট থানার চৌকস টিম তাকে হাতেনাতে গ্রেফতার করেন।
অফিসার ইনচার্জ আরও জানান, উক্ত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহন করে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




