মাধবপুরে বীজ, গাছের চারা ও সার বিতরণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩২ PM

মাধবপুরে বীজ, গাছের চারা ও সার বিতরণ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ০২:৫৫:১৬ PM

মাধবপুরে বীজ, গাছের চারা ও সার বিতরণ

ছবি নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলমূলের চারা বিতরণ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। কৃষি কর্মকর্তা সজীব সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ সাংবাদিক, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।

অনুষ্ঠানে ২০০ কৃষকের মাঝে বিভিন্ন শাকসবজির বীজ ও লেবু, তাল, আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণের পাশাপাশি ১ হাজার ৫০০ জনের মাঝে জৈব সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার জানান, এদিন ২ হাজার ২৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি আমন বীজ ও ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধান অতিথি। 

জৈন্তা বার্তা/আরআর