মাধবপুরে হ*ত্যাসহ ৮ মা*মলার আ*সামি গ্রে*প্তার
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ PM

মাধবপুরে হ*ত্যাসহ ৮ মা*মলার আ*সামি গ্রে*প্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ০২:৪৪:৩৬ PM

মাধবপুরে হ*ত্যাসহ ৮ মা*মলার আ*সামি গ্রে*প্তার


হবিগঞ্জের মাধবপুরে আব্দুস ছাত্তার (৪৫) হত্যা মামলা ও ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন)  দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা পুলিশের সহায়তায় বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আওলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ছাত্তার মিয়াকে গ্রেপ্তার করেন। 

আব্দুস ছাত্তার হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মন্নর আলীর পুত্র। 

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুস ছাত্তার গত ২৭ এপ্রিল বিষ্ণুপুর গ্রামে কুম্ভমেলায় সংগঠিত হোসেন আলী হত্যা মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর