নবীগঞ্জে নারীর ম*রদেহ উদ্ধার
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৩ AM

নবীগঞ্জে নারীর ম*রদেহ উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ০১:০৬:৫৪ PM

নবীগঞ্জে নারীর ম*রদেহ উদ্ধার

প্রতীকী ছবি


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামে তিন সন্তানের জননী ও ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ওই নারী নাম শেফালী বেগম (২৬)। তিনি বড় ভাকৈর গ্রামের হেলাল মিয়ার স্ত্রী। তার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় কর্মরত। পৈতৃক বাড়ি নেত্রকোনা জেলায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বড় ভাকৈর গ্রামে শেফালীর শাশুড়ি তাকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়া না পেয়ে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু
মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ