মাধবপুরে গাঁ জা স হ দুই মা দ ক কারবারি আ ট ক
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ PM

মাধবপুরে গাঁ জা স হ দুই মা দ ক কারবারি আ ট ক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ০৪:৪০:২৩ PM

মাধবপুরে গাঁ জা স হ দুই মা দ ক কারবারি আ ট ক

ছবি:নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২৯ জুন) দুপুর ১ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মাধবপুর উপজেলার রতনপুর গ্রামে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ  মাদক সহ দুই যুবককে আটক করেন।

আটককৃতরা হলো, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ পাল গ্রামের মো: ইসমাইল মিয়ার পুত্র মো: শরিফ মিয়া (১৮) ও একই উপজেলার আমুরোড গ্রামের কুদ্দুস মিয়ার পুত্র মো: রাইহান উদ্দিন (১৮)। আটকদের মাধবপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। 

জৈন্তাবার্তা / সুলতানা