মাধবপুরে বিল থেকে নি ষি দ্ধ চায়না দুয়ারী জ*ব্দ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫২ PM

মাধবপুরে বিল থেকে নি ষি দ্ধ চায়না দুয়ারী জ*ব্দ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ০৮:১৩:০৬ PM

মাধবপুরে বিল থেকে নি ষি দ্ধ চায়না দুয়ারী জ*ব্দ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে উপজেলা মৎস্য দপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জব্দ করেছে।

রবিবার (২৯ জুন) হবিগঞ্জ জেলা মৎস্য  কর্মকর্তা ওয়াহিদুর রহমান মজুমদার ও মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা  আবু আসাদ ফরিদুল হক এর নেতৃত্বে উপজেলায় হাওর অঞ্চলে মৎস্য সম্পদ সংরক্ষণ অভিযানের আওতায় আন্ধার কান্দি বিলে অভিযান চালিয়ে ১৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) ও ৫টি ছাই জব্দ করেন। পরে জব্দ কৃত এসব চায়না দুয়ারী ও ছাই পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য অফিসার আবু আসাদ ফরিদুল হক জানান,মৎস্য সম্পদ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: