সংগৃহিত
হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাইক্রোবাসের যাত্রী আনোয়ারা বেগম। তার বাড়ি পাবনায়। অপরজন মাইক্রোবাস চালক নাঈম আহমদ জয় (২৭)। তিনি সিলেট নগরীর সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য। আহত হয়েছেন আরও চারজন।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ছয়জন ছিলেন। এরমধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বাকি যাত্রীরা আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে বাসা পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর হচ্ছিলেন আনোয়ার বেগম ও তার পরিবার। বুধবার ভোরে তারা নাঈম আহমদ জয়ের গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে মডেল বাজারে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
জৈন্তাবার্তা / সুলতানা




