হবিগঞ্জে স্কুলছাত্র খু*ন, আ*হত বড় ভাই
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫২ PM

হবিগঞ্জে স্কুলছাত্র খু*ন, আ*হত বড় ভাই

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ০১:২৪:৩৯ PM

হবিগঞ্জে স্কুলছাত্র খু*ন, আ*হত বড় ভাই


হবিগঞ্জে ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই জয় দাস। তিনি বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে শহরের চৌধুরী বাজার এলাকার ডেমেম্বর নামক স্থানে এ ঘটনা ঘটেছে। নিহত জনি হবিগঞ্জ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে নির্দন দাসের বাড়িতে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। বাসার লোকজন বিষয়টি আঁচ করতে পারলে একজনকে আটকানোর চেষ্টা করে জনি। তখন দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় জনিকে বাঁচাতে এগিয়ে এলে তার বড় ভাই জয় দাসকেও ছুরিকাঘাত করা হয়।

রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। জয় দাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রাদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। চোরবেশে আসা দুর্বৃত্তরা মূলত জনিকে খুন করতেই এসেছিল। প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: