তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে গোয়াইনঘাটে আব্দুল হকের লিফলেট বিতরণ
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৬ PM

তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে গোয়াইনঘাটে আব্দুল হকের লিফলেট বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ০৮:৩৯:০৬ PM

তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে গোয়াইনঘাটে আব্দুল হকের লিফলেট বিতরণ

ছবি: নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ করছেন সিলেট-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল হক।

মঙ্গলবার ৯ জুলাই বিকেলে তিনি উপজেলার সালুটিকর বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এসময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং দলের জন্য ভোট ও সমর্থন চেয়েছেন। এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন তিনি।

লিফলেট বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমানসহ অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার