হা*মাস-ই*সরায়েল ব*ন্দি বিনিময় শুরু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

হা*মাস-ই*সরায়েল ব*ন্দি বিনিময় শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ০১:২৪:৪১ অপরাহ্ন

হা*মাস-ই*সরায়েল ব*ন্দি বিনিময় শুরু

ছবি : সংগৃহীত


গাজায় বন্দি বিনিময় শুরু করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইতোমধ্যেই ৭ জন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালেই যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।

ইসরায়েলি চ্যানেল ১২ অনুযায়ী, সাতজন জিম্মিকে আইসিআরসি দলের কাছে হস্তান্তর করেছে হামাস। জানা গেছে, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এদিন ২০০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দির বিনিময়ে বিশজন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হতে পারে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) জানিয়েছে, প্রায় উভয় পক্ষের বন্দির মুক্তি তদারকি করার জন্য কাজ করছে তারা। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, মাতান অ্যাংরেস্ট, দুই ভাই গালি ও জিভ বারম্যান, অ্যালন ওহেল, এইতান মোর, ওমরি মিরান এবং গাই গিলবোয়া-দালাল নামে সাতজনকে গাজা শহরের রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস।

ইসরায়েলি বিশেষ বাহিনী জিম্মিদের প্রাথমিক চেকআপ এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য সীমান্তবর্তী একটি সামরিক স্থাপনায় নিয়ে যাবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ