বিজেপি'র বিশ্বনাথ শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ PM

বিজেপি'র বিশ্বনাথ শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ১২:৫৪:১৯ PM

বিজেপি'র বিশ্বনাথ শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন


বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) বিশ্বনাথ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিজেপি সিলেট জেলা শাখার সভাপতি ডা. নুরুল আম্বিয়া রিপন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান উল্লাহ স্বাক্ষরিত প্যাডে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে আহবায়কের দায়িত্ব পেয়েছেন বিজেপি'র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের আস্থাভাজন বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভোলাগঞ্জ গ্রামের এস এম রফিক আহমদ এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামের আফজল আলী তালুকদার। 

কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম আলী, রহমত আলী ভরসা, জমির আলী, আলা উদ্দিন, সদস্য আলতাফুর রহমান, আকবর আলী, সাবলু মিয়া, আখতার মিয়া, সুহেল তালুকদার, আহমদ, সামির আলী, আতাউর রহমান, ইসলাম উদ্দিন, নজির আহমদ, আইয়ুব আলী, শফিক মিয়া, কনর আলী, লাতুছ মিয়া ও ছমির মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন, বিজেপি সিলেট জেলা শাখার সভাপতি ডা. এ কে এম নুরুল আম্বিয়া রিপন।

দায়িত্ব পেয়ে এস রফিক আহমেদ বলেন, বিজেপি'র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভাইসহ সিলেট জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এক সাথে দেশ গড়ার স্লোগান নিয়ে বিজেপি কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ, আমি বিজেপির কেন্দ্রীয় নির্দেশনা মেনে বিশ্বনাথের মানুষের কল্যাণে কাজ কাজ করব এবং আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা অব্যাহত রাখব। আমি বিশ্বনাথবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ