আজ ‘প্র*তিশোধ’ নিতে চায় বাংলাদেশ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ PM

আজ ‘প্র*তিশোধ’ নিতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ০১:৩২:০৪ PM

আজ ‘প্র*তিশোধ’ নিতে চায় বাংলাদেশ

ছবি : সংগৃহীত


ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল হজম করে এশিয়ান কাপ বাছাইপর্বে হেরেছে বাংলাদেশ। হংকং চায়নার কাছে ৪-৩ গোলের রুদ্ধশ্বাস পরাজয়ের প্রতিশোধ নেওয়ার পালা এবার বাংলাদেশের।

সেই লক্ষ্যে আজ সন্ধ্যা ৬টায় হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিশোধ নেওয়ার কথাই জানিয়েছেন দলের অধিনায়ক জামাল।

সোমবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে তিন পয়েন্ট নেওয়ার কথাই জানিয়েছেন হামজা। বাংলাদেশি মিডফিল্ডার বলেছেন, ‘জানি, স্টেডিয়ামে হংকংয়ের দর্শকদের আধিপত্য থাকবে। কিন্তু এমন পরিস্থিতিতে আমরা আগেও খেলেছি। সত্যি বলতে, ম্যাচের সময় এসব কিছু মাথায় থাকে না। সবকিছু ছাপিয়ে আমাদের চোখ পূর্ণ তিন পয়েন্টে।’

অন্যদিকে দেশের মাটিতে হারা ম্যাচে ডিফেন্ডারের ভুলের সঙ্গে গোলরক্ষক মিতুল মারমার সমালোচনা করছেন অনেকে। তবে অন্যরা সমালোচনা করলেও শিষ্যকেই সেরা মনে করেন হাভিয়ের কাবরেরা।

বাংলাদেশি কোচ বলেছেন, ‘মিতুলকে নিয়ে আপনারা অনেক কিছুই বলতে পারেন। তবে আমি তেমন কোনো সমস্যা দেখছি না। তার সবচেয়ে বড় শক্তির জায়গা সে বিল্ডআপের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আর আমাদের কাছে সেই সেরা।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ