মাধবপুরে বৃদ্ধের ঝু ল ন্ত লা শ উদ্ধার
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৬ AM

মাধবপুরে বৃদ্ধের ঝু ল ন্ত লা শ উদ্ধার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ০৬:৪৪:৪৯ PM

মাধবপুরে বৃদ্ধের ঝু ল ন্ত লা শ উদ্ধার

পতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দাদিল গ্রামে দুধ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুধ মিয়া উপজেলার ঘিলাতলী গ্রামের মৃত রেজন মিয়ার ছেলে। কয়েকদিন আগে তিনি সুন্দাদিল গ্রামে

ফুফাতো ভাইয়ের ছেলে বেনু মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। বৃহসপ্রতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে বেনু মিয়া নাস্তা খাওয়ার জন্য ডাকতে গেলে ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে বিষয়টি সন্দেহজনক মনে করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল মামুনসহ একদল পুলিশ

ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় দুধ মিয়ার মরদেহ উদ্ধার করে।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা