বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ PM

বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৫ ০৫:৫৪:৪১ PM

বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংগৃহিত


হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মহালদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আবুল। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর অসুস্থতার সংবাদে দেশের জনসাধারণ উদ্বিগ্ন। তাঁরা আরও বলেন, সাবেক এই প্রধানমন্ত্রী গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাই তাঁর রোগমুক্তি কামনায় দেশবাসী আন্তরিক প্রার্থনা করছেন।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, যুগ্ম সম্পাদক হোসাইন মোঃ রফিক, বিএনপি নেতা ফরাশ উদ্দিন বাবু, লুৎফর রহমান খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বেগম জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি, কল্যাণ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০