ভোটের দিন ভোটবাক্স সুরক্ষার ব্যবস্থা নিতে হবে: রেজা কিবরিয়া
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৩ PM

ভোটের দিন ভোটবাক্স সুরক্ষার ব্যবস্থা নিতে হবে: রেজা কিবরিয়া

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ০৩:০৮:৫৯ PM

ভোটের দিন ভোটবাক্স সুরক্ষার ব্যবস্থা নিতে হবে: রেজা কিবরিয়া


সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা নেই। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সামগ্রিক সক্ষমতা দরকার। ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা, ভোটের দিন ভোটবাক্স সুরক্ষা, ভোটের দিন মব ও দাঙ্গা থেকে রক্ষার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। বর্তমানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামে নিজ বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শুরুর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ড. রেজা কিবরিয়া বলেন, আমার বাবার হত্যাকারী হচ্ছে আওয়ামী লীগ। আমি শেখ হাসিনার কাছে বাবা হত্যার বিচার চেয়ে পাইনি। গত ১৫ বছর ধরে শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন। তার নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

তিনি বলেন, দেশে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ভূমিখেকোদের মুলোৎপাটন করাই আমার মূল লক্ষ্য ও উদ্দ্যেশ্য। স্বপ্নের মতো গড়ে তুলবো নবীগঞ্জ ও বাহুবলকে। সবাই অবাক হয়ে দেখেবে। বাংলাদেশের মধ্যে নবীগঞ্জ ও বাহুবল হবে একটি মডেল উপজেলা, যে স্বপ্ন আমার বাবা দেখতেন। আমি ৩৫টি দেশের উন্নয়নে কাজ করেছি। এখন শেষ বয়সে আমার দেশের মানুষের উন্নয়নে কাজ করতে চাই। আমরা মেধাভিত্তিক সরকার চাই। আমি কথায় নয়, কাজে বিস্বাসী। আমার বাবা নবীগঞ্জকে নিয়ে স্বপ্ন দেখতেন। সেরকম উন্নয়ন করবো, যেটা দেখলে মানুষ অবাক হবেন। আমি নবীগঞ্জ ও বাহুবলে টেকনিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট করবো। নার্সিংয়ের জন্য ডিগ্রির ব্যবস্থা করবো। আমার দাদাবাড়ি নবীগঞ্জ, দাদির বাড়ি বাহুবল। এখানে আমার নারীর টান রয়েছে।

নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিদুর রহমান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির যৌথ পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বয়েতুল্লাহ মিয়া, সহ-সভাপতি মো. ছালিক মিয়া, শাহ দারা আলী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমদ তালুকদার, বাহুবল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান চান মিয়া, প্রফেসর মুস্তাহিদ আহমদ, শফিউল আলম বজলু, কয়ছর আহমদ, মুর্শেদ চৌধুরী, আব্দুর রকিব, ডা. সাহাজাহান আহমদ শাজন ,আব্দুল আলীম ইয়াসিনী, যুবদল নেতা জয়নাল আবেদিন, শাহিন তালুকদার প্রমুখ।

পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন রুস্তমপুর নয়মৌজা দাখিল মাদ্রাসার সুপার অধ্যক্ষ মাওলানা সাজ্জাদুর রহমান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা