হবিগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খু*ন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ PM

হবিগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খু*ন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ০২:২৫:৪৪ PM

হবিগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খু*ন

প্রতীকী ছবি


হবিগঞ্জের চুনারুঘাটে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন স্ত্রী ফারজানা বেগম (১৯)। রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার নতুন ব্রিজ এলাকায় সিদ্দিক মিয়ার ভাড়াটে বাসায় এ ঘটনা ঘটেছে। 

নিহত ফারজানা বেগম উপজেলার শানখলা ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। ফারজানা দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকার ওই বাড়িতে তার মাকে নিয়ে ভাড়া থাকতেন এবং প্রাণ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে। 

জানা যায়, ফারজানা সকালে কাজ থেকে বাসায় ফেরার পর তার হাতে থাকা একটি ব্রেসলেটকে কেন্দ্র করে স্বামী নুর আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুর আলী উত্তেজিত হয়ে ফারজানার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ফারজানা। ঘটনার পর ফারজানাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে স্বামী নুর আলীও সেখানে ছুটে যান। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে হবিগঞ্জ সদর থানার পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাবুদ্দিন শাহীন জানান, ফারজানার হাতে থাকা ব্রেসলেট ও পরকীয়ার সন্দেহের বিষয়টি সামনে রেখে এই হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করছে পুলিশ। নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০