মাধবপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরের ঝু ল ন্ত লা*শ উ দ্ধা র
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ PM

মাধবপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরের ঝু ল ন্ত লা*শ উ দ্ধা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ০৩:৪৪:০৮ PM

মাধবপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরের ঝু ল ন্ত লা*শ উ দ্ধা র

প্রতীকী


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর আল-আমিন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ছাতিয়াইন এলাকার গোয়াইল্লা দিঘির পাড়ের বাঁশঝাড়ে একটি বাঁশের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। নিহত আল-আমিন ছাতিয়াইন গ্রামের মাসুক মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার মোবাইল ফোন কেনা নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য হলে আল-আমিন রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। তিনদিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে পরিবার চরম উদ্বেগে পড়েছিল।

রোববার সকালে স্থানীয়রা বাঁশঝাড়ে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নান্নু মিয়া বলেন, “প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও সব দিক বিবেচনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।”

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০