এমএ মালিককে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের সমর্থন
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ AM

এমএ মালিককে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের সমর্থন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৬ ০১:০৪:৪৪ AM

এমএ মালিককে সড়ক  পরিবহন মালিক ও  শ্রমিকদের সমর্থন

ছবি:সংগৃহীত


সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে রবিবার সকাল ১১টায় সিলেট দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে এম এ মালিকের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার সভাপতি সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল সকল মালিক-শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গদের সঙ্গে নিয়ে সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিককে (এম এ মালিক) আসন্ন নির্বাচনে পূর্নাঙ্গ সমর্থনের অঙ্গীকারের ঘোষণা করেন। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এম এ মালিক বলেছেন, শ্রমিক ও মালিক কোনো ভিন্ন শ্রেণি নয় আমরা সবাই শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই হবে তার রাজনীতির মূল লক্ষ্য। 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, তিনি নিজেও একজন শ্রমজীবী মানুষ এবং একজন প্রবাসীর শ্রমিকের সন্তান। শ্রমিক পরিচয়কে তিনি গর্ব মনে করেন। তিনি বলেন, ‘আমরা ডাকাত নই, অপরাধী নইÑআমরা শ্রম দিয়ে জীবন গড়ি। পৃথিবীর ৯৯ শতাংশ মানুষই শ্রমজীবী। সেই শ্রমজীবী মানুষের সরকার গড়তেই আমি রাজনীতি করছি।’

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠিত হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সিলেট-৩ আসনকে একটি মডেল এলাকায় রূপান্তর করা হবে। সিলেট-৩ আসনের বিভিন্ন এলাকার ভাঙাচোরা রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে তিনি বএম এ মালিক বলেন, ‘আমি টার্মিনাল দখল করতে আসিনি, আমি এসেছি আপনাদের সেবা করতে। যখন আপনারা ডাকবেন, আমি আপনাদের পাশে থাকবো।’ তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ের জন্য মালিক-শ্রমিকদের সহযোগিতা কামনা করেন। 

সভায় তিনি আরও উল্লেখ করেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগ ও নেতৃত্ব আজ বিশ্বজুড়ে স্বীকৃত। তিনি আগামী ২২ জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। 

সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সিলেট জেলা সড়ক পরিবহণ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহীম, সাধারণ সম্পাদক এমরান হোসেন ঝুনু, রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি বদরুজ্ঝামান সেলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরি সভাপতি নাজির আহমদ স্বপন, সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান, সিলেট জেলা বাস মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বিভাগীয় শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী মইনুল ইসলাম, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোঃ কাউছার আহমদ, সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্কর, সিলেট জেলা অটো রিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন (৭০৭)এর সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা অটো রিক্সা, অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন (২০৯৭)এর সভাপতি মোঃ মতছির আলী, ইমা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রুনু মিয়া মইন। সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ-এর পরিচালনায় ও সংগঠনের সহ সভাপতি কয়েস আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহণ বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক তারেক আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, সহ সাধারণ সম্পাদক মাহবুর রহমান মবু, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিফতাহুল কবির মিফতা, সহ সাধারণ সম্পাদক নারায়ন পুরকায়স্থ ফনি, দফতর সম্পাদক মোঃ ফখর উদ্দিন, সমাজ কল্যান সম্পাদক জয়নাল আহমদ, সদস্য মঈন খান, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, নিবাহী সদস্য আব্দুল জলিল, নিবাহী সদস্য আলেক আহমদ সোহেল, সিলেট জেলা ট্রাক, পিকআপ কঅভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি জুমায়েল ইসলাম জুমেল, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ