'The Orange IV 2026’-এ রানারআপ শাবিপ্রবির 'SUDS ৫২'
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৮ PM

'The Orange IV 2026’-এ রানারআপ শাবিপ্রবির 'SUDS ৫২'

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৫/২০২৬ ০১:১১:১৮ PM

'The Orange IV 2026’-এ রানারআপ শাবিপ্রবির 'SUDS ৫২'


জাতীয় পর্যায়ের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ‘The Orange IV 2026’-এ রানারআপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিতর্ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (SUDS) এর বিতর্ক দল ‘SUDS ৫২’।

রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বিতর্ক সংগঠন ‘UIU Debate Club’ আয়োজিত এ প্রতিযোগিতা গত ২৬ ও ২৭ মার্চ এবং ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল অংশ নেয়।

রানারআপ হওয়া ‘এসইউডিএস ৫২’ দলের সদস্যরা হলেন- শাবিপ্রবির যন্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল সামিন এবং স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মুহতাসিম ফিরদৌস মাহিন।

ফাইনাল পর্বে এসইউডিএস ৫২ প্রতিদ্বন্দ্বিতা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘EWU Debating Club’ এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ‘BUTEX Debating Club’-এর সঙ্গে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

এসইউডিএসের সদস্যরা বলেন, এই অর্জনের মাধ্যমে সংগঠনটির বিতর্ক চর্চায় আরও একটি উজ্জ্বল অধ্যায় যুক্ত হয়েছে। পাশাপাশি এ সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিতর্কপ্রেমীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

জৈন্তা বার্তা/আরআর