দায়িত্ব পালনের সময় সুরক্ষা সামগ্রী ব্যবহারের আহ্বান
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ PM

নিরাপত্তা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

দায়িত্ব পালনের সময় সুরক্ষা সামগ্রী ব্যবহারের আহ্বান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৬ ১০:৩০:৩৩ PM

দায়িত্ব পালনের সময় সুরক্ষা সামগ্রী ব্যবহারের আহ্বান

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো কাজই জীবনের চেয়ে বড় নয়। তাই দায়িত্ব পালনের সময় প্রত্যেক কর্মীকে অবশ্যই প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ব্যবহার করে নিরাপদে কাজ করতে হবে।

সোমবার (১১ মে) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে বিদ্যুৎ শাখার কর্মীদের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তারা নগরের আলোকায়ন ও বিদ্যুৎ ব্যবস্থাপনা সচল রাখতে দায়িত্ব পালন করেন। তাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফলেই নগরবাসী নিরবচ্ছিন্ন সেবা পাচ্ছেন। তাই এসব কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের নৈতিক দায়িত্ব।

সিসিক প্রশাসক আরও বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সবসময় আন্তরিক রয়েছে। ভবিষ্যতেও কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ও সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর বলেন, নগরবাসীকে সেবা দেওয়ার পাশাপাশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। ঝুঁকিপূর্ণ কাজের সময় প্রত্যেক কর্মীকে অবশ্যই সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস। এসময় বিদ্যুৎ শাখার কর্মীদের মধ্যে নিরাপত্তা বেল্ট, হেলমেট, গগলস, গ্লাভস, সুরক্ষা জুতা ও ক্যাপসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার