স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে গেল সিলেট সিটির ৭ স্বাস্থ্যকেন্দ্র
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪২ AM

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে গেল সিলেট সিটির ৭ স্বাস্থ্যকেন্দ্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৬ ১২:৩৪:১০ PM

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে গেল সিলেট সিটির  ৭ স্বাস্থ্যকেন্দ্র

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এলাকায় পরিচালিত একটি নগর মাতৃসদন ও ছয়টি নগর স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে নগর ভবনে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রগুলো সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী-এর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সিসিকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর এবং স্বাস্থ্য বিভাগের পক্ষে স্বাক্ষর করেন সিলেট জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিসিক প্রশাসক বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ‘আরবান হেলথ কেয়ার’ প্রকল্পের আওতায় সাতটি স্বাস্থ্যকেন্দ্র সিভিল সার্জন কার্যালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। এর ফলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, কেন্দ্রগুলোর ব্যবস্থাপনায় পরিবর্তন এলেও নাগরিকদের স্বাস্থ্যসেবা কার্যক্রম কোনোভাবেই ব্যাহত হবে না। এখন থেকে সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয় এসব কেন্দ্রের সার্বিক পরিচালনা ও তদারকির দায়িত্ব পালন করবে।

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এলাকায় পরিচালিত একটি নগর মাতৃসদন ও ছয়টি নগর স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে নগর ভবনে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রগুলো সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী-এর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সিসিকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর এবং স্বাস্থ্য বিভাগের পক্ষে স্বাক্ষর করেন সিলেট জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিসিক প্রশাসক বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ‘আরবান হেলথ কেয়ার’ প্রকল্পের আওতায় সাতটি স্বাস্থ্যকেন্দ্র সিভিল সার্জন কার্যালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। এর ফলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


তিনি আরও বলেন, কেন্দ্রগুলোর ব্যবস্থাপনায় পরিবর্তন এলেও নাগরিকদের স্বাস্থ্যসেবা কার্যক্রম কোনোভাবেই ব্যাহত হবে না। এখন থেকে সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয় এসব কেন্দ্রের সার্বিক পরিচালনা ও তদারকির দায়িত্ব পালন করবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী