গোলাপগঞ্জে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২০ PM

অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকাভর্তি ব্যাগ লুট

গোলাপগঞ্জে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৫/২০২৬ ১২:৩৩:৩২ PM

গোলাপগঞ্জে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই

ছবি:সংগৃহীত


 সিলেটের গোলাপগঞ্জে দিনের আলোয় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র গোলাপগঞ্জ শাখা থেকে উত্তোলন করা ২০ লাখ টাকা অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ মে) বিকেল প্রায় ৩টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ইসলামী ব্যাংকের গোলাপগঞ্জ শাখা থেকে ২০ লাখ টাকা উত্তোলন করেন ব্যাংক কর্মকর্তা সাফওয়ান আহমদ। পরে প্রতিনিধি মোহাম্মদ আলী-কে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে রাজাগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তারা।

পথিমধ্যে দাঁড়িপাতন এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সাফওয়ান আহমদের কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার