শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২১ AM

শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ০৭:৪০:৫৬ PM

শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাতগাঁও ইউনিয়নের চা-কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং একই গ্রামের তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। আহত হয়েছেন ওই গ্রামের শহিদ আলীর ছেলে সাব্বির (২৫)।

সাতগাঁও হাইওয়ে থানার পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে তিনজন শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সৌরভ এ বছর দারুস সুন্নাহ কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছেন। বর্তমানে তিনি আলিম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। অপর নিহত নাঈম পেশায় শ্রমিক ছিলেন এবং হবিগঞ্জে ইন্টারনেট (ওয়াই-ফাই) সংযোগের কাজ করতেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ জানান, আহত তিনজনের মধ্যে দুইজন হাসপাতালে আনার আগেই মারা যান। অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ পাঠানো হয়েছে।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা