নির্মাণাধীন টিচার্স কোয়ার্টারের কাজ শেষ হলে আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত সেখানে থাকবেন শাবিপ্রবির ছাত্রীরা: উপাচার্য
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৪৫ AM

নির্মাণাধীন টিচার্স কোয়ার্টারের কাজ শেষ হলে আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত সেখানে থাকবেন শাবিপ্রবির ছাত্রীরা: উপাচার্য

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৬ ০৭:০৯:৪৯ PM

নির্মাণাধীন টিচার্স কোয়ার্টারের কাজ শেষ হলে আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত সেখানে থাকবেন শাবিপ্রবির ছাত্রীরা: উপাচার্য

নিজস্ব


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দীর্ঘদিন ধরেই আবাসনসংকট বিদ্যমান। সম্প্রতি ভূমিকম্পে বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলের কয়েকটি কক্ষে ফাটল দেখা দেওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ওই কক্ষগুলোর শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এতে আগে থেকেই থাকা আবাসনসংকট আরও তীব্র আকার ধারণ করে।
এ অবস্থায় সাময়িক আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একাধিক প্রস্তাব দেওয়া হলেও সেগুলোর কোনোটিই শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি।

এমন সংকটময় সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পড়াশোনার স্বাভাবিক পরিবেশ বিবেচনায় নতুন ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম।
আজ শুক্রবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ফিটনেস ক্লাবের সাইক্লিং এর সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, “প্রথম ছাত্রী হলের পাশেই টিচার্স ও অফিসার্স কোয়ার্টারের নির্মাণকাজ চলছে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই এর কাজ শেষ হওয়ার আশা করছি। কাজ শেষ হওয়ার পর নির্মাণাধীন চতুর্থ হল উদ্বোধন এবং আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত ছাত্রীরা সাময়িকভাবে এই ভবনে অবস্থান করবে। তিনটি ছাত্রী হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে হলের আসন বণ্টনের নিয়ম অনুযায়ী আসন বরাদ্দ দেওয়া হবে।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এই সংকটকালীন সময়ে আমাদের শিক্ষক ও কর্মকর্তাদের কিছু সাময়িক অসুবিধা মেনে নিতে হবে। আশা করি, তারা বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন।”

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: