হবিগঞ্জে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৬ PM

হবিগঞ্জে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৬ ০২:০৯:৪১ PM

হবিগঞ্জে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ


মাছের খাবারের বস্তার মোড়কে লুকিয়ে পাচারের সময় ভারতীয় চা-পাতা, মেহেদি, জিরাসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পিকআপ ও কাভার্ডভ্যান জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ব্যাটালিয়নের অধীন সিন্দুরখান বিওপির একটি টহল দল শ্রীমঙ্গল উপজেলার গান্ধীছড়া চা-বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় অ্যানিমেল মেডিসিন, খাবার ও শ্যাম্পু এবং একটি পিকআপ জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও গাড়ির আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা।

অন্যদিকে, মাধবপুর উপজেলার সুরমা ২০ নম্বর চা-বাগান এলাকায় সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে একটি কাভার্ডভ্যান চেকপোস্টের দিকে আসার বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়িটি সড়কের পাশে ফেলে পালিয়ে যায় চালক ও পাচারকারীরা। পরে বিজিবির সদস্যরা কাভার্ডভ্যানটি তল্লাশি করে মাছের খাবারের বস্তার মোড়কে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা, কাবেরী মেহেদী ও জিরা উদ্ধার করে। অভিযানে জব্দ করা পণ্য ও কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৯১ লাখ ৭০ হাজার টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দ করা পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: