বিশ্বনাথে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বিশ্বনাথে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ০৪:৫৫:৪১ অপরাহ্ন

বিশ্বনাথে  প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

সংগৃহিত


সিলেটের বিশ্বনাথ উপজেলায় শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। খড়, বাঁশ ও মাটির সাহায্যে প্রতিমা নির্মাণের পাশাপাশি চলছে রং ও সাজসজ্জার কাজ।

এ বছর বিশ্বনাথ উপজেলায় ২৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৩টি সার্বজনীন ও তিনটি ব্যক্তিগত পূজামণ্ডপ।

বিশ্বনাথ উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দেব ও সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব জানান, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের আশা করছেন তাঁরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম জানান, পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


জৈন্তা বর্তা / ওয়াদুদ