মৌলভীবাজারে তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৩ ০২:২০:০৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

তথ্য অধিকার আইন সহজলভ্য করার লক্ষ্যে মৌলভীবাজারে তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে


তথ্য অধিকার আইন সহজলভ্য করার লক্ষ্যে মৌলভীবাজারে তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার ২২ জুন মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ড. উর্মি বিনতে সালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ প্রশাসনিক সংস্কার বিভাগের যুগ্ন সচিব মোসা: সুরাইয়া বেগম।

সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীমা আফরোজ মারলিজ এর পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মন্ত্রিপরিষদ প্রশাসনিক সংস্কার বিভাগের উপ সচিব মোহাম্মদ আসাদুল হক।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: শাহীনা আক্তার।

প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভায় ২০০৮ সালের তথ্য অধিকার অধ্যাদেশ এবং ২০০৯ সালের তথ্য অধিকার আইন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মানুষ সহজ পদ্ধতিতে তথ্য পাওয়ার এবং কর্মকর্তাদের তথ্য প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রিপরিষদ প্রশাসনিক সংস্কার বিভাগের উপ সচিব আসাদুল হক।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি