কমলগঞ্জে ভিজিএফ এর চাল বিতরণ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৬ AM

কমলগঞ্জে ভিজিএফ এর চাল বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৩ ০৯:০১:৪২ AM

কমলগঞ্জে ভিজিএফ এর চাল বিতরণ

কমলগঞ্জে ভিজিএফ এর চাল বিতরণ


পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার অতি দরিদ্র অসহায় দুঃস্থ্য ৩ হাজার ৮১ পরিবারের মাঝে ১০কেজি করে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।

কমলগঞ্জ পৌরসভার আয়োজনে শনিবার (২৪ জুন) দুপুর ১২টায় পৌরসভা প্রঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীপ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো.জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার (ট্যাক অফিসার) জয় কুমার হাজরা, কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর বখতিয়ার খান, রফিকুল ইসলাম রুহেল, শিউলি আক্তার শাপলা, সাংবাদিক মোস্তাফিজুর রহমান প্রমূখ।

জৈন্তাবার্তা/এমকে